'নীল' মেঘের ভেলা
আমার যাবতীয় লেখালেখি পড়ার জন্য আসুন...
Tuesday, October 27, 2026
Monday, October 26, 2026
Sunday, March 17, 2024
ডাক হরকরা
গুয়াহাটি থেকে প্রকাশিত 'দৈনিক যুগশঙ্খ' কাগজে আমার একটি কবিতা , "ডাক হরকরা" । পড়ুন এখানে ....
।। ডাক হরকরা ।।নীলদীপ চক্রবর্তী
সকল উপকথার নেপথ্যে
একটি প্রসস্ত সংগ্রাম থাকে
থাকে একটি গোলাপ বাগান
ফুল তুলতে গিয়ে
ছড়ে যেতে থাকে মসৃন ত্বক
কাঁটার সুচাগ্রে বিন্দু রক্ত
জমাট করে রাখে নেপথ্য পাণ্ডুলিপি
উপকথার গল্পগাথা
ডানায় নিয়ে রাজহাঁস উড়ে যায়
সকল সংগ্রাম ডানায় ভর করে
আবহমান পৌঁছে যায়
আসন্ন বিপ্লবের কাছে !
গতি দৈনিক পত্রিকায় 'সেতু'
শিলচর থেকে প্রকাশিত গতি দৈনিক কাগজে 17 মার্চ আমার একটি প্রকাশিত কবিতা পড়ুন এখানে
। নীলদীপ চক্রবর্তী ।অনেকেই দাঁড়িয়ে এক
স্বপ্নিল সেতুর নিচে
তার প্রলম্বিত ছায়া
কখন মুখ ঢেকে দিয়েছে
হতবাক নিঃশব্দ মানুষের
বিকিরিত ঔজ্জল্যের সাথে
অবিরত পুষ্পবৃষ্টি সেতুর ওপর
প্রতিজ্ঞাবদ্ধ সেতুশিল্পী
পরিযায়ী শ্রমিক
সুদর্শনের বাস্তুকার
আহা আনন্দময়-
প্রতিটি তীক্ষ্ণধি মস্তিস্ক
প্রতিটি অনুগত হৃদয় !
পরিকল্পিত সুশাসনের
যথার্থ পরাকাষ্ঠা নিয়ে
সগর্ব দাঁড়ায় এক
নিথর , নিষ্ঠুর সেতু !
বহুদূর, নীরবে দৃষ্টি মেলে
প্রাচীন মাঝি , খসে গেছে
পায়ের কাছেই তার -
সদ্য ঘুনে ধরা বলিষ্ঠ দাঁড় !
Thursday, April 27, 2023
কীর্ণকাল কাগজে কবিতা
ত্রিপুরা থেকে প্রকাশিত 'কীর্ণকাল' কাগজ সম্পাদনা করেন চিরশ্রী দেবনাথ । এই সংখ্যায় পড়ুন আমার একটি কবিতা ।
পলকা মেঘের ঘরবাড়ি
প্রতি রাতে ছদ্মবেশে থাকি সকলেই
রাত-ভোর জানালায় অনন্ত প্রতীক্ষার মানুষ
মূর্তিগুলি
ষোলতলা ইমারত, সর্বোচ্চ শিখর থেকে
ঝরে পড়ে সহস্র কাঙালপনা!
একে একে গুহার ছায়াদেয়ালে
পর্যাপ্ত সরীসৃপ ভরে উঠলে
ব্রাত্য সকলেই পাইপলাইন বেয়ে নামে ভূগর্ভ মন্ডলে
তাঁদের এক রূপকথার দুনিয়া আছে
নেতা, হাকিম, চতুর, গোবেচারা
সকল পেশার সমাহারে
যারা অভিনেতা শুধু তারাই ক্রমে খুলে রাখছে
আত্ম-সচেতনতা, শিল্পবুদ্ধিহীন নিরেট মাথাটুকু
ফ্ল্যাটবাড়ির নির্জীব মোহনায় বসে ক্ষুদার ঈশ্বর
অপলক চেয়ে থাকে অমৃত-মন্থন পানে-
সভ্য বিনয়ী সংযত কুকুর সকলেই
সুগভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বসে সর্বহারাদের
পাশে
বাসস্থানের কলেবর বেড়েছে, পরিসর ফেঁপে উঠছে
ক্রমে
শুধু তীব্র লজ্জাকে উপেক্ষা করে
মানুষের খোলা বুক সংকুচিত হয়ে চলেছে
বাঁধ ভাঙ্গা এলইডি আলো
আলোকের সমূহ বন্যায় ভাসে ইমারত
শুধু অনন্ত প্রতীক্ষার মানুষগুলি রাতভর
জানালায়
দুহাতে অন্ধকার চেটেপুটে খায়
দুহাত দিয়ে হুমড়ি খেয়ে পড়ে মাটির ওপর
বড় নিদারুন সেই পড়া, সিঁদুরে মেঘের ভয়
অসংখ্য দমকল মজুত করি আমরা প্রতিদিন
খুঁজে চলি একটি আপাত বিশ্বাসী কাঁধ
যেখানে মাথা, মুখ, হাত আলগোছে নামিয়ে রাখা
যায়!
**************
Saturday, March 11, 2023
একটি প্রাক শীতের রাত ও ‘তিমির তীর্থ’
Sunday, March 5, 2023
কবি হবার সহজপাঠ
ধর্মনগর, ত্রিপুরা থেকে প্রকাশিত "পাখি সব করে রব" কবিতা পত্রিকায় আমার একটি কবিতা, এটির সম্পাদক পীযুষকান্তি দাস বিশ্বাস ।

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)




